images

দেশজুড়ে

নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ হাসনাতের

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০১:৪৬ পিএম

নিজের থেকে বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করা অনুরোধ জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

সম্প্রতি নির্বাচনি প্রচারণার সময় তার দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ তার নিজ আসনের যুবকদের নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে মির্জা আব্বাস 

তিনি বলেন, দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের যোগান দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি। বিয়ে করার সময় বাবা-মা বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা, এই পরামর্শ জীবনেও শুনবি না। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে। কারণ একটা ওয়াইফ একটা ইনস্টিটিউশন। তারা বিয়ের পর কর্মসংস্থান করলেও ভালো, না করলেও ভালো। তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে।

আরটিভি/এমএইচজে