images

দেশজুড়ে

নামাজ পড়তে গিয়েই আঁতকে ওঠেন মুসল্লিরা, কী ঘটেছিল

রোববার, ২৪ মে ২০২৬ , ১২:২৯ পিএম

খুলনায় মসজিদের বারান্দা থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে হরিণটানার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিম গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজী ও ভানু বিবির ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার শহর সংলগ্ন কৈয়া বাজারের জয়খালী ব্রিজ এলাকায় বায়তুল মা’মুর জামে মসজিদের বারান্দায় ভোরে নামাজে আদায়ের জন্য গিয়ে মুসল্লিরা ওই দিনমজুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন ও পাশে ইট পাওয়া গেছে। 

আরও পড়ুন
Web-Image8

এক্সপ্রেসওয়ে থেকে গরুর ট্রাক ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডের পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তি দিনমজুর হিসেবে কাজ করতেন। তার মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম