images

দেশজুড়ে

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ

রোববার, ২৪ মে ২০২৬ , ০৫:৪৭ পিএম

শেরপুর শহরের ঢাকলহাটি মহল্লায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১২) ধর্ষণ এবং পরবর্তী সময়ে অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার ওরফে কায়েস (২৪), সুন্নত আলী সন্তু (৬০)-সহ আরও কয়েকজনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার সুন্নত আলী সন্তুকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
22

রামিসা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন 

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণে জানা গেছে, শিশুটিকে বিভিন্ন সময় স্থানীয় শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া ফুসলিয়ে ধর্ষণ করে। একাধিকবার এমন ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। পরে ভুক্তভোগীর শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার অন্য আসামিদের সহযোগিতায় গর্ভপাত করায়।

এ সময় শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হলে অসুস্থ হয়ে পড়ে।

এদিকে, বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল চাপ প্রয়োগ করে। পরে শুক্রবার (২২ মে) শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।

আরটিভি/এমএম