images

দেশজুড়ে

বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেপ্তার

রোববার, ২৪ মে ২০২৬ , ০৯:৫৭ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রাম থেকে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত যুবক নজরুল ইসলাম (২২) ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের নয়ন বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষের অভিযোগে মো. নজরুল ইসলাম নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজাগাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/টিআর