বুধবার, ২৭ মে ২০২৬ , ০৩:১৪ পিএম
ফরিদপুরের সদরপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় সদরপুর থানার এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান বয়াতির শিশু পুত্র রাফসান হত্যা মামলার এক নম্বর চার্জশিটভুক্ত আসামি মোস্তফা মৃধা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ কারণে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৬ মে) সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করে সদরপুর থানা পুলিশ।
আরটিভি/আইএম