images

দেশজুড়ে

আশুলিয়ায় বিদেশি রিভলবারসহ আটক ১ 

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১০:৫৩ এএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ পাকিস্তানি একটি রিভলবার উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খোকন নামের এক যুবককে আটক করা হয়।

সোমবার (৮ জুন) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে ও বর্তমানে তিনি আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় থাকেন। 

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পাকিস্তানি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image8

সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম