images

দেশজুড়ে

ব্রহ্মপুত্রে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১১:৪৪ এএম

কুড়িগ্রামের চিলমারী‌তে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইসা মনি (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচকোল এলাকায় এ ঘটনা ঘটে। 

রাইসা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসীরা জানান, রোববার বিকেলে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইসা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা রাতভর নদীতে খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুন
Web-Image10

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর...

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে সোমবার দুপুরে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। কয়েক দফা তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাইসার সঙ্গে গোসল করতে যাওয়া আফসানা খাতুন জানায়, রাইসাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায় এবং এরপর থেকে সে নিখোঁজ।

চিলমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা গুলজার হোসেন মন্ডল জানান, সোমবার  দুপুর পর্যন্ত রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালায়। তবে ১৫০ মিটার গভী‌রে গিয়েও শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হ‌চ্ছে মর‌দেহ‌টি স্রো‌তে ভে‌সে অন‌্যত্র চ‌লে গেছে।

আরটিভি/আইএম