images

দেশজুড়ে

নিজ দলের কর্মীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ কর্মী আটক

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৭:০২ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন শেষে বাসায় ফেরার পথে নাহিয়ান রবিন (২৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজিব নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের শিলাসী মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি যুবলীগ নেতা তাজমুল গ্রুপের ছাত্রলীগের কর্মী ছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

জামালপুরে দুই আওয়ামী লীগ নেতা আটক

পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, নাহিয়ান রবিন তার বাবার একমাত্র সন্তান। সোমবার রাতে তিনি উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন। পথে শিলাসী মাজার রোড এলাকায় আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী অজ্ঞাত ৫-৬ জন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। সে সময় কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ধারাল অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাজিব নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

আরটিভি/এমএইচজে