images

দেশজুড়ে

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৭:৫৮ পিএম

জামালপুরের মেলান্দহে বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (৩০) নামে এক শ্রমিকের  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image---Copy

পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যমৃত্যু

নিহত আকরাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দি এলাকার খোকন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাংলা ইউনিয়ন হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের পাইলিংয়ের কাজ করছিলেন আকরাম। দুপুরের দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে