images

দেশজুড়ে

বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা, আহত বিএনপি নেতা

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৩:০৬ এএম

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় হেলমেট পরা দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

আরও পড়ুন
Web-Image---Copy

জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

পুলিশ জানায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত উভয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। রাতের ঘটনা হওয়ায় বিস্তারিত তথ্য তখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।

আরটিভি/এমএম