images

আন্তর্জাতিক

হিজড়া সেজে বিয়েবাড়িতে বকশিশ দাবি যুবকের, অতঃপর...

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১০:৪৬ পিএম

বিয়ের অনুষ্ঠানে হিজড়ার ছদ্মবেশে বকশিশ আদায়ের অভিযোগে একদল যুবককে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পারাসিয়া এলাকার দারবাই গ্রামে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, একটি বিয়েবাড়িতে হিজড়া পরিচয়ে কয়েকজন যুবক মোটা অঙ্কের বকশিশ দাবি করেন। এতে উপস্থিত লোকজনের সন্দেহ হলে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সদস্যদের খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের পরিচয় যাচাই করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিচয় যাচাইয়ের পর ওই যুবকদের প্রকৃত পরিচয় প্রকাশ্যে আসতেই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ভিডিওতে কয়েকজনকে অভিযুক্তদের মারধর করতে এবং তাদের পোশাক টানাটানি করতে দেখা যায়। উপস্থিত অনেকেই পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর...

স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকেরা এর আগেও বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে হিজড়ার ছদ্মবেশ ধারণ করে অর্থ আদায় করেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘প্রাইম নিউজ’ নামে একটি স্থানীয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পরে সেটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ প্রতারণার ঘটনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন, আবার কেউ ঘটনাটিকে হাস্যরসের দৃষ্টিতেও দেখেছেন।

আরটিভি/এমএইচজে