images

লাইফস্টাইল / পরামর্শ

যেসব যত্নে গরমেও গাছ ভরে ফুটবে ‘গোলাপ’ 

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১২:৫০ পিএম

গরমের সময় অনেকেই অভিযোগ করেন, গোলাপ গাছে কুঁড়ি আসে না বা ফুল ফোটা একেবারে কমে যায়। অথচ সঠিক পরিচর্যা জানলে গরমকালেও গোলাপ গাছ ভরে উঠতে পারে নতুন কুঁড়ি ও রঙিন ফুলে। কিছু সহজ নিয়ম মানলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

শুকনো ফুল ও ডাল নিয়মিত ছেঁটে ফেলুন

গোলাপ গাছে যে ফুলগুলো শুকিয়ে যায়, সেগুলো দ্রুত সরিয়ে ফেলা জরুরি। কারণ শুকনো ফুল গাছের শক্তি নষ্ট করে এবং নতুন কুঁড়ি গঠনে বাধা দেয়। প্রয়োজন অনুযায়ী হালকা ছাঁটাই করলে নতুন ডাল গজায় এবং ফুলও বেশি আসে।

সঠিক সারই বাড়ায় ফুলের সম্ভাবনা

গরমকালে গোলাপ গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই নিয়মিত সার দেওয়া দরকার। তবে অতিরিক্ত সার ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে, তাই পরিমিত ব্যবহারই ভালো।

আরও পড়ুন
Web-Image

গরমে স্ক্যাল্প ও চুলের সুরক্ষায় কতদিন পর পর শ্যাম্পু করা উচিত 

কলার খোসা ও চা-পাতা হতে পারে প্রাকৃতিক সার

কলার খোসায় থাকা পটাশিয়াম গোলাপ গাছের ফুল ফোটাতে সাহায্য করে। শুকনো করে গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়।

ব্যবহৃত চা-পাতা পরিষ্কার করে শুকিয়ে গাছের গোড়ায় দিলে মাটির উর্বরতা বাড়ে এবং গাছ সুস্থ থাকে।

গোবর সার দিলে বাড়ে শক্তি ও সতেজতা

মাসে অন্তত একবার পচা গোবর সার ব্যবহার করলে মাটিতে নাইট্রোজেন বাড়ে। এতে গাছের পাতা সবুজ ও সতেজ থাকে এবং ফুল ফোটার ক্ষমতাও বাড়ে।

সঠিক সময়ে পানি দেওয়া জরুরি

গোলাপ গাছে সকালে বা সন্ধ্যায় পানি দেওয়া সবচেয়ে ভালো। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যাওয়ার ঝুঁকি থাকে।

পর্যাপ্ত রোদ, তবে অতিরিক্ত নয়

গোলাপ গাছ রোদ পছন্দ করে। প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা রোদ পেলে গাছ ভালোভাবে ফুল দেয়। তবে গ্রীষ্মের তীব্র রোদে সরাসরি রাখা ঠিক নয়।

সঠিক যত্ন ও নিয়ম মানলে গরমকালেও গোলাপ গাছ ভরে উঠতে পারে রঙিন ফুলে। সামান্য পরিচর্যাই বদলে দিতে পারে আপনার বাগানের সৌন্দর্য।


আরটিভি/জেএমএ