জাতীয়
রোববারের গুরুত্বপূর্ণ সংবাদ
রোববার, ০৪ জুন ২০১৭ , ১০:৪৯ পিএম
- প্রস্তাবিত বাজেটে কোনো সমস্যা থাকলে সংসদে আলোচনা করে তার সমাধান করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ইসির কাছে আওয়ামী লীগের কোনো মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
- পার্বত্য জেলা রাঙামাটিতে সংঘর্ষে ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
- লংগদু যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের জেরে শুক্রবার ওই এলাকার বাড়িঘর ও দোকানে আগুন লাগানোর যে ঘটনা তা ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
- বাংলাদেশে বাজেট একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। বললেন ড. আকবর আলি খান।
- লন্ডনে সন্ত্রাসী হামলা হলেও আগের নির্ধারিত তারিখ ৮ জুন ব্রিটেনের নির্বাচন হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।
- ইফতারের ১১ মিনিট আগে আজান দেয়ায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
- মে মাসে রেমিটেন্স এসেছে ১২৮ কোটি ৫৫ লাখ ডলার। গেলো এপ্রিলে প্রবাসী আয় এসেছে ১০৭ কোটি ৭৪ লাখ ডলার। ফলে ১ মাসে দেশে প্রবাসী আয় কমেছে প্রায় ২১ কোটি ডলার।
- সরকার ২৬ রমজান পর্যন্ত গরু, খাসি, মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে। এ পর্যন্ত আমরা সরকার নির্ধারিত দামে বিক্রি করব। কিন্তু এরপর মাংসের দাম কত বাড়বে তা আমরা বলতে পারব না। জানালেন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।
- বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদুর রহিম মিজুকে (৩৯) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
- বিএনপি নেতা মওদুদ আহমদ গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি পাচ্ছেন না।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
এমকে