images

জাতীয়

জাল নথিপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

রোববার, ২৪ মে ২০২৬ , ০৬:২০ পিএম

যুক্তরাজ্য যাওয়ার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানিয়েছে দেশটি। 

রোববার (২৪ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

আরও পড়ুন
pm

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ হাইকমিশনের সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি জমা দেওয়ার ফল হতে পারে ১০ বছরের নিষেধাজ্ঞা। সে কারণে সঠিক তথ্য, জিজ্ঞাসা এবং যুক্তরাজ্যের ভিসা নির্দেশনা জানতে অনুরোধ করা হয়েছে।

ভিসা আবেদন করার জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন: gov.uk/browse/visas-immigration

আরটিভি/এমএম