রোববার, ০৫ মার্চ ২০১৭ , ১২:৩৩ পিএম
শাজনীন তাসনিম রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম শহীদের রায়ের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বহাল রইলো তার ফাঁসির আদেশ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ দেন।
এর আগে গেলো বছরের ২ আগস্ট শাজনীন হত্যা মামলায় শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। অন্য চার আসামিকে খালাস দেয়া হয়। তারা হলেন বাড়ির সংস্কার কাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান ও তার সহকারী বাদল, বাড়ির গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন ও পারভীন।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান গুলশানে নিজ বাড়িতে খুন হন। ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ওই হত্যা মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামিকে ফাঁসির আদেশ দেন।
এসএস