রোববার, ২৪ মে ২০২৬ , ০১:৫২ পিএম
আমির হামজার বক্তব্য তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ রাশেদ খান।
রোববার (২৪ মে) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টটি আরটিভির পাঠদের জন্য হুবহু তুলে ধরা হলো—
জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজমাহফিলে বক্তব্য দিয়েছে! ইতোপূর্বে ওয়াজমাহফিলে আমির হামজা বলেছিলেন, তার চোদ্দগুষ্টি আওয়ামীলীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।
ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোন বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়।
কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট। তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।
আরটিভি/এসআর