সন্তানের সামনে মাকে ধর্ষণ, ৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : আরটিভি নিউজ

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ , ০৯:২০ পিএম


সন্তানের সামনে মাকে ধর্ষণ, ৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অপরাধে খোকা হাওলাদার (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার ৬ বছর পর বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সেই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

আসামি মো. খোকা হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩১ মে রাত আটটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে উত্তর ফুলহাতা গ্রামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করেন মো. খোকা হাওলাদার। তখন দুই শিশু সন্তানের সামনে কাপড় ব্যবসায়ীর স্ত্রীকে (২৫) ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন খোকা হাওলাদার।

ধর্ষণ শেষে ব্যবসায়ীর স্ত্রীর মুঠোফোন ও বেশকিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার সময়ে ওই বশ্যায়ই স্থানীয় ফুলহাতা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। পরের দিন সকালে ওই ব্যবসায়ী খোকা হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা পেয়ে ওই বছরের ২৯ আগস্ট আদালতে খোকা হাওলাদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান শেখ।

৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আসামি খোকার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission