ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, অতঃপর...

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ মে ২০২৬ , ০৯:২৫ পিএম


ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, অতঃপর...
ঈশ্বরদী থানা। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে ছাগলের সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল (৫০) ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় আবুল বাশার (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে। আটক বাশার ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, মাহাবুল ও আবুল বাশারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে মাহাবুলের একটি ছাগল তার নিজ বাড়ির ছাদের ওপর উঠে যায়। ছাদের কাছাকাছি আবুল বাশারের একটি সজনে গাছ ছিল। এ সময় ছাগলটি গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হলে মাহাবুল অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আবুল বাশারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission