চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে এক যাত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ মে ২০২৬ , ০৯:৪১ পিএম


চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে এক যাত্রীর মৃত্যু
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি। ছবি: সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে ভ্রমণের সময় সজিব সরকার (৪০) নামে এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীগামী ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ছাদেই নিহত হন। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামলে ছাদ থেকে মরদেহ নামানো হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়।

তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এলে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission