রাজবাড়ীতে ট্যপেন্টডাল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৬:৩৭ পিএম


রাজবাড়ীতে ট্যপেন্টডাল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: আরটিভি

রাজবাড়ীর পাংশায় ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) পাংশা পৌর শহরের রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের আল আমীন শেখ (২৫) এবং গুধিবাড়ী গ্রামের আশরাফুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়ার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচা করছে।  সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীরের কাছ থেকে ১০০ পিস এবং আল আমীনের কাছ থেকে ১০০ পিসসহ মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

পুলিশ সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী হিসেবে পাংশা পুরাতন বাজার মোল্লা ফার্মেসির মালিক আওয়ামীলীগ নেতা আশরাফুল হকের নাম প্রকাশ করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

‎পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিন আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে তিনটি ও আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়াও একই দিনে পাংশা পৌর শহরের মৈশালা সরদার বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনের দায়ে রনি মন্ডল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission