কেরাণীগঞ্জের ‘জয়পাড়া পরিবহনে’ ভাড়া নিয়ে নৈরাজ্য

আরটিভি নিউজ

রোববার, ০২ জানুয়ারি ২০২২ , ০১:৫৪ পিএম


Charge of fare anarchy in 'Joypara Paribahan' of Keraniganj
ফাইল ছবি

গুলিস্তান থেকে কেরাণীগঞ্জের কদমতলী হয়ে দোহার জয়পাড়া রুটে চলাচল করে জয়পাড়া পরিবহন। কিলোমিটার অনুযায়ী ভাড়া নেওয়ার কথা থাকলেও গ্যাস চালিত গাড়িটি ‘ডিজেল চালিত’ বলে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ চলাচলরত যাত্রীরা। অভিযোগ পাওয়া গেছে, পরিবহনটি ৭০ টাকার ভাড়া নিচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। ৫০ টাকায় ভাড়া নিচ্ছে ৮০ টাকা। 

চার্ট অনুযায়ী ভাড়া নেওয়ার কথা থাকলেও একই রুটে এই পরিবহনের পাশাপাশি অন্য একটি পরিবহন সার্ভিস চালু হওয়ায় টিকেট সার্ভিস বন্ধ করে দিয়ে দায় চাপাচ্ছে তেলের দাম বৃদ্ধির উপর। যাত্রীদের দাবি, তেলের দাম বৃদ্ধি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা। অথচ গাড়ি চলছে গ্যাসে। অতিরিক্ত ভাড়া কমিয়ে ন্যায্য ভাড়া ও টিকেট চালুর দাবি করেছেন যাত্রীরা।

ঢাকা থেকে দোহারগামী জয়পাড়া পরিবহনের যাত্রী মো. সেলিম বলেন, তেলের দাম বৃদ্ধির কথা বলে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। পূর্বে টিকেট ছিল, এখন অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য তা বন্ধ করে দিয়েছে‌। অথচ গাড়ি চলছে গ্যাসে। 

রশিদ নামে আরও এক যাত্রী বলেন, কদমতলী হতে জয়পাড়ার ভাড়া ৭০ টাকা। অথচ তেলের দাম বৃদ্ধির কথা বলে তারা ৯০ টাকা আদায় করছে। অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে খারাপ আচরণ করে হেলপার ও ড্রাইভার। এভাবে চলতে থাকলে মানুষ বাঁচবে কি করে। উপার্জন তো বাড়ে না‌। 

সরেজমিনে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছেন এই প্রতিবেদক। পরিবহনের চালক ও হেলপার এর সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জানতে চাইলে উচ্চকণ্ঠে তেড়ে উঠে বলেন, থানায় মামলা করেন, এমপিকে বলেন, কোন লাভ নেই। ভাড়া দিতে হবে। না হলে গাড়ি থেকে নেমে যান।

অভিযোগ ও সরেজমিনে তথ্যের ভিত্তিতে, জয়পাড়া পরিবহন সার্ভিস লিঃ এর ওয়েবিল থেকে এম ডি লেখা মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাযন। উল্টো তিনি বলেন, কোন ব্যক্তির নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। কিলোমিটার হিসেবে ভাড়া আদায় হচ্ছে। টিকেটের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই রুটে অন্য একটি পরিবহন সার্ভিস চালু হওয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাই টিকেট সিস্টেম বন্ধ রয়েছে।

কেএফ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission