জামিন পেলেন না শিল্পার স্বামী, থাকতে হবে জেলেই

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ০৯:৪৫ পিএম


জামিন পেলেন না শিল্পার স্বামী, থাকতে হবে জেলেই
রাজ ও শিল্পা।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নগ্রাফি মামলায় বৃহস্পতিবারও (২৯ জুলাই) জামিন পেলেন না। ফলে আপাতত আর্থার রোড জেলেই থাকতে হবে তাকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ দীর্ঘ সময় ধরে দুই পক্ষের সওয়াল জবাব শেষে এদিনের মতো মুলতুবি হয়ে যায় আদালত। পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার বোম্বে হাইকোর্টের  বিচারপতি এসএস গডকরির এজলাসে রাজের হয়ে সওয়াল করেন আইনজীবী আবাদ পণ্ডা। আর তার সহকারী রায়ান থর্পের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অভিনব চন্দ্রচূড়। তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও কেন তার মক্কেল রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হলো এই প্রশ্নই তোলেন আইনজীবী আবাদ পণ্ডা। খবর জি নিউজের।

গেলো ১৯ জুলাই পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয় রাজ কুন্দ্রাকে। বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন তিনি। তাকে আর্থার রোড জেলে রাখা হয়েছে। রাজের বিরুদ্ধে ৪২০, ৩৪, ২৯৩, ২৯২, ৬৭-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের জেল হওয়ার সম্ভবনা রয়েছে তার।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission