মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ০৪:৫৪ পিএম


মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 
ছবি : আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে আহাদ (৫) এবং আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা সম্পর্কে খালাতো ভাই-বোন। মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও নিহত আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর মা রাশেদাসহ নানার বাড়িতে থাকে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত আহাদ ও আফরোজা এবং মামাতো ভাই জুনায়েদ বাড়ির পাশে পুকুরে নানা আফজাল খানের মাছ ধরার জাল থেকে মাছ দেখতে যায়। এ সময় বাড়ির লোকজন সবাই কাজে ব্যস্ত থাকায় তাদের খবর রাখতে পারেনি। কিছুক্ষণ পর জুনায়েদ বাড়িতে ফিরে খবর দেয় ওই দুইজন ডুবে গেছে। পরে পুকুরে নেমে দুজনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission