সৌদি আরবে জমি কেনার সুযোগ উন্মুক্ত করল সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:১১ পিএম


সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাসিন্দাদের জন্য জমি কেনার সুবিধা উন্মুক্ত করেছে রিয়াদ সিটির রয়েল কমিশন (আরসিআরসি)। এ উদ্দেশ্যে চালু করা হয়েছে রিয়েল এস্টেট ব্যালেন্স প্ল্যাটফর্ম। খবর আরব নিউজ

চলতি বছরের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জমি ক্রয়সংক্রান্ত যে নির্দেশনা দিয়েছিলেন, তার ভিত্তিতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে রিয়াদের বাসিন্দারা সুলভ মূল্যে জমি ক্রয়ের সুযোগ পাবেন।

আরসিআরসি জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বছরে ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ করা হবে। প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি স্কয়ার মিটার ১,৫০০ রিয়াল (প্রায় ৪০০ ডলার)।

আবেদনের শর্তাবলি:

আবেদনকারী অবশ্যই সৌদি নাগরিক হতে হবে।

বিবাহিত হতে হবে বা বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

রিয়াদে অন্তত তিন বছর বসবাস করতে হবে।

অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না।

আবেদনের শেষ সময়সীমা ২৩ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জমি ব্যবহারের নিয়মাবলি, যাদের বাছাই করা হবে, তারা প্লটের মালিক হবেন। তবে এর ওপর ভবন নির্মাণের জন্য সময়সীমা দেওয়া হবে ১০ বছর। এ সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা হস্তান্তর করা যাবে না, তবে নির্মাণকাজে অর্থায়নের জন্য জমি বন্ধক রাখা যাবে।

কমিশন সতর্ক করে জানিয়েছে, আবেদন করলেই যে জমি দেওয়া হবে তার নিশ্চয়তা নেই। আবেদন করতে হলে অবশ্যই নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম (tawazoun.rcrc.gov.sa) ব্যবহার করতে হবে। এর বাইরে কোনো প্রতিনিধি নেই।


আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission