অনুশীলনে মুশফিক-ইমরুল-মুমিনুল

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ , ০৭:১৩ পিএম


অনুশীলনে মুশফিক-ইমরুল-মুমিনুল

ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে ২ঘণ্টার অনুশীলন করেন টাইগার সদস্যরা।

এসময় ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং নিয়ে আলাদাভাবে কাজ করেন কোচিং স্টাফরা। বিশেষ করে ফিল্ডিংয়ে উন্নতির জন্য শিষ্যদের নানা কর্মকৌশল শিক্ষা দেন কোচরা।

এদিন ব্যাট হাতে অনুশীলন করেছেন মুশফিক, ইমরুল ও মুমিনুল। পাশাপাশি আলাদা ৩টি নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন তারা। এসময় সব ধরণের বল মোকাবেলা করেন ৩ জন। অনুশীলনে তাদের বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে।

টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা এ ৩ তারকা। ৩ জনই ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে দেশে ফেরেন।

অনুশীল শেষে টাইগারদের সহকারী কোচ রিচার্ড হ্যালসন বলেন, ম্যাচ জিততে হলে অবশ্যই ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।

ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট খেলতে আসছে ২ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে পৌঁছবেন মুশফিকরা। এরপর ৫ ও ৬ ফেব্রুয়ারি ভারত ‘এ’দলের বিপক্ষে ২ দিনের অনুশীলন ম্যাচ খেলবেন তারা। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টেস্ট ম্যাচে মাঠে নামবেন সাকিব-তামিমরা। ১৪ ফেব্রুয়ারি ভারত ছাড়বে বাংলাদেশ দল।

বুধবারই বাংলাদেশ দল  ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission