কালের সাক্ষী ‘দেরাওয়ার দুর্গ’ [ভিডিও]

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:৫১ এএম


কালের সাক্ষী ‘দেরাওয়ার দুর্গ’ [ভিডিও]

স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে দেরাওয়ার ফোর্ট। পাকিস্তানের পাঞ্জাবের চোলিস্তান মরুভূমিতে অবস্থিত এ দুর্গটি নির্মিত হয়েছে নবম শতকে। এমন অসাধারণ সৌন্দর্য থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের অবহেলায় তা ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে।

১৫০০ মিটার পরিধি এবং ৩০ মিটার উচ্চতার এ দুর্গটিতে রয়েছে মোট ৪০ টি গম্বুজ। নবম শতকে ভারতের রাজস্থানের জায়সালমিরের রাজপুত্র রাই জাজ্জা ভাটি এ দুর্গ নির্মাণ করেন।

পরে ১৭৩৩ সালে বাহাওয়ালপুরের নবাব সাদেক মোহাম্মদ খান দুর্গটি দখল করেন এবং পুনরায় এর নির্মাণ কাজ শুরু করে বর্তমান রুপ দেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হয় ১৭৪৭ সালে।

গ্রীষ্মকালে মরুভূমির প্রচণ্ড তাপদাহে উজ্জ্বলতা বেড়ে যায় দেরাওয়ার দুর্গের। দুর্গের লাল রংয়ের ইটগুলো তখন জ্বলজ্বল করতে থাকে। প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক আসেন এ দুর্গটি ভ্রমণ করতে।

আটশ বছরের এ দুর্গটি এখনো দেখাশুনা করেন নবাব পরিবারের সদস্যরা। তা পর্যাপ্ত নয় বলে জানান স্থানীয়রা। দুর্গটি রক্ষার জন্য পাকিস্তান সরকারের উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন তারা।


এফএস/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission