সমন্বিত তিন ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সিনিয়র অফিসার (আইটি) পদে ১৫৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সমন্বিত ব্যাংক তিনটি হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
পদের নাম : সিনিয়র আইটি অফিসার।
পদসংখ্যা : ১৫৬টি।
যোগ্যতা : আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান-কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল-ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-ইনফরমেশন টেকনোলজি-কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি-সমমানের সিজিপিএ থাকতে হবে।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেডে)।
বয়সসীমা : প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮৪।
আবেদন ফি : ২০০/-টাকা।
আবেদনের শেষ সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৩। তবে ভ্যারিফাই পেমেন্ট ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।




