জঙ্গি আরিফের ফাঁসি বহাল

রোববার, ২৮ আগস্ট ২০১৬ , ১০:৫২ এএম


জঙ্গি আরিফের ফাঁসি বহাল

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস‌্য আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বহাল রয়েছে ফাঁসির আদেশ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। সকাল নয়টার দিকে সরকারি বাসা থেকে জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারি জজ সোহেল আহম্মেদ এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারি জজ জগন্নাথ পাঁড়ে।

ওই ঘটনায় বোমা হামলাকারী ইফতেখার হোসেন মামুন, জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল মান্নান ও ও দুধ বিক্রেতা বাদশা মিয়া আহত হন।

এ হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) ও আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ড দেন।

২০০৭ সালে ২৯ মার্চ রাতে দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়। আজ আরেক জঙ্গি আরিফের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission