লিচুর সুস্বাদু শরবত তৈরির রেসিপি

আরটিভি নিউজ

শনিবার, ২১ মে ২০২২ , ০১:০২ পিএম


লিচুর সুস্বাদু শরবত তৈরির রেসিপি
ছবি : সংগৃহীত

গাছে গাছে পাকতে শুরু করেছে লিচু। সঙ্গে বাজারেও উঠতে শুরু করেছে। রসালো এই ফল খুব কম সময়ের জন্য আসে। স্বাদ ও ঘ্রাণের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। মিষ্টি স্বাদের এই ফল গ্রীষ্মকালের অন্যতম আকর্ষণ।

লিচু খালি খাওয়ার পাশাপাশি এটি দিয়ে নানান ধরনের খাবারও তৈরি করে খাওয়া যায়। তার মধ্যে অন্যতম লিচুর শরবত। গরমে প্রাণ জুড়াতে বাইরে থেকে জুস বা পানীয় কিনে না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন লিচুর শরবত। চলুন জেনে নেওয়া যাক লিচুর শরবত তৈরির রেসিপি—

উপকরণ
লিচু ১০-১২টি, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ৩/৪ চা চামচ, লেবুর রস ১ চা চামচ ও পানি ১ কাপ।

প্রণালি
লিচুর খোসা ও বিচি বাদ দিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে ফ্রিজে রাখুন কিছুক্ষণের জন্য। বের করে পরিবেশন করুন ঠান্ডা লিচুর শরবত। চাইলে পরিবেশনের আগে সামান্য বরফ কুচিও ছড়িয়ে দিতে পারেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission