যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন নিক্সন চৌধুরী

আরটিভি নিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ , ০৭:৩৩ পিএম


Nixon Chowdhury is the presidium member of Juba League
ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন

আওয়ামী লীগে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাইনুল হোসেন খান নিখিল। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সবশেষ তিনি ২০১৮ সালের নির্বাচনেও স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: 
যুবলীগের আইন সম্পাদক হলেন ব্যারিস্টার সুমন
যুবলীগের ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা (তালিকাসহ)

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission