কবে থেকে শীত আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ , ০৯:৪৩ এএম


কবে থেকে শীত আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

যারা ভাবছেন শীতের তীব্রতা সামনে কমে আসবে, তাদের জন্য কিছুটা দুঃসংবাদ আছে। এই জানুয়ারি মাসের বাকি অর্ধেকটা সময় শীতের তীব্রতা খুব বেশি কমে আসার সম্ভাবনা তেমন নেই। হাড় কাঁপানো শীত। দিনের আলো নিভে গেলেই ঠান্ডার তীব্রতা বাড়ে কয়েকগুণ। সহসাই এমন ঠান্ডা থেকে মিলছে না মুক্তিও। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাস জুড়েই থাকবে শীতের প্রকোপ। ২০ জানুয়ারির পর তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়বে।

হিমেল হওয়ার সঙ্গে ঘন কুয়াশা। ঘরের বাইরে বের হলেই জবুথবু অবস্থা। মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজার, বগুড়া, নওগাঁ, চট্টগ্রাম, বান্দরবান, পঞ্চগড় ও বরিশালে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দিবাগত রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। যা বুধবার ভোর থেকে তীব্র হয়। সকাল ৮টায় ঢাকাসহ সারাদেশ কুয়াশায় ঢেকে আছে। সামান্য দূরের দৃষ্টিসীমা অস্পষ্ট। এরমধ্যে বইছে মৃদু বাতাস। যা ঠান্ডা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৭ জানুয়ারি) খুলনা বিভাগের দুই একটি জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ২০ তারিখের পর কুয়াশাচ্ছন্ন পরিবেশ কেটে গেলে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। যা এ মাস জুড়েই অব্যহত থাকবে।

 

এদিকে, তীব্র কুয়াশায় বাড়তি সতর্কতা নিয়ে সড়কে চলছে যানবাহন। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। কাজ কমে যাওয়ায় কাঙ্ক্ষিত উপার্জন করতে পারছেন না তারা। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে অনেকের। ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এরমধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission