যুক্তরাষ্ট্রে ‘স্নাইপার ডগ’ দিয়ে ফুটবলারদের তল্লাশি, বিশ্বকাপ প্রস্তুতিতে বিতর্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৩:৩৭ পিএম


যুক্তরাষ্ট্রে ‘স্নাইপার ডগ’ দিয়ে ফুটবলারদের তল্লাশি, বিশ্বকাপ প্রস্তুতিতে বিতর্ক
যুক্তরাষ্ট্রে ‘স্নাইপার ডগ’ দিয়ে ফুটবলারদের তল্লাশি, বিশ্বকাপ প্রস্তুতিতে বিতর্ক।ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার মধ্যেই যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এর মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আচরণ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেনেগাল ও উজবেকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ও স্টাফদের বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কড়া নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে। লাগেজের পাশে দাঁড়িয়ে তাদের দেহ স্ক্রিনিং করা হয় এবং ‘স্নাইপার ডগ’ ব্যবহার করে ব্যাগেজ পরীক্ষা করা হয় বলে অভিযোগ ওঠে।

একটি ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নামার পর টার্মিনালে নেওয়ার আগেই খেলোয়াড়দের টারম্যাকে দাঁড় করিয়ে হাত প্রসারিত অবস্থায় নিরাপত্তা স্ক্যান করা হচ্ছে। আরেকটি দৃশ্যে ব্যাগেজের পাশে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালাতে দেখা যায় নিরাপত্তা কর্মীদের।

এই ঘটনাগুলো নিয়ে আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়র প্রথম ভিডিও প্রকাশ করেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ফুটবল ভক্ত ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে অতিথি দলের সঙ্গে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য।

অন্যদিকে, এখনো পর্যন্ত ফিফা বা যুক্তরাষ্ট্র ও সেনেগাল ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 

এর আগে, যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতির কারণে সেনেগালসহ কিছু দেশের ওপর বিধিনিষেধের অভিযোগও উঠে এসেছে, যা ঘিরে সমর্থকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, পরদিন কানাডা এবং ১৩ জুন যুক্তরাষ্ট্র নিজেদের ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও আতিথেয়তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলেও আয়োজক দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission