images

শিল্প-সাহিত্য

মারা গেছেন চিত্রশিল্পী মতলুব আলী

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০৮:৩১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন, বিশিষ্ট চিত্রশিল্পী, শিক্ষাবিদ, শিল্পসমালোচক ও গণসংগীতকার অধ্যাপক মতলুব আলী (বাবলু) আর নেই। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্ত্রী, গীটারশিল্পী রেহানা মতলুব। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক মতলুব আলী ছিলেন বাংলাদেশের চারুকলা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও এক সময়ের সঙ্গীত শিক্ষক। তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার উদয়ক্ষণে রচিত ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গানের স্রষ্টা হিসেবেও পরিচিত।

তার আকস্মিক মৃত্যুর খবরে চারুকলা অঙ্গন ও সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
Rashmika-Mandana

রাশমিকা মন্দানা অবশেষে দেখালেন বাগদানের আংটি

১৯৪৬ সালে রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড) জন্মগ্রহণ করেন মতলুব আলী। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক এবং কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিভাগে অধ্যাপনা শুরু করে তিনি চারুকলা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরটিভি/কেআই