আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার ওপরে।
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে শনিবার (১৭ অক্টোবর) সোনার ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।
এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।
আরটিভি/এমএ