images

শিল্প-সাহিত্য

মাত্রাপ্রকাশ পেল 'শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি' পুরস্কার

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম

মাত্রাপ্রকাশকে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে 'শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৬' প্রদান করা হয়েছে।

রোববার(১৫ মার্চ)বিকেল ৩টায় অমর একুশে বইমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।    

পুরস্কারের ক্রেস্ট, সম্মাননাপত্র ও নির্ধারিত অঙ্কের চেক গ্রহণ করেছেন বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

মাত্রাপ্রকাশের স্বত্বাধিকারী ডা. শামসুন নাহার রত্না এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সভাপতি আবুল কাশেম ফজলুল হকসহ অন্যান্য গুণীজন।