images

ক্যাম্পাস / শিক্ষা

ইবি ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১০:১১ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের লাবিদ হোসেন ইফতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সংগঠনটির মডারেটর এবং উপদেষ্টামণ্ডলীর যৌথ স্বাক্ষরে অনুমোদিত ২৯ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটিটি প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি রাহাত আব্দুল্লাহ, শোয়াইব বিন আসাদ এবং রবিউল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাসলিমা আরেফিন ওথি এবং মোয়াব্বেজ রহমান জিম। কমিটির সাংগঠনিক সম্পাদক মুমতাহিনা রিনি এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসান তারেক। দপ্তর সম্পাদক আজমেরী রহমান এবং সহকারী দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম আরাফাত। অর্থ সম্পাদক রকিবুল ইসলাম এবং সহকারী অর্থ সম্পাদক মো. রাশেদ ইসলাম।

বিতর্ক ও গবেষণা সম্পাদক নাজমুল করিম অর্ণব এবং সহকারী বিতর্ক ও গবেষণা সম্পাদক মুশফিকুর রহমান। শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শান্ত শিশির ইসলাম এবং সহকারী শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পাপিয়া সুলতানা মুক্তা কমিটিতে স্থান পেয়েছেন।

আরও পড়ুন
dalim-Recovered-Recovered

আবারও গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ, আটক ৬

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মারিয়ম আক্তার চৈতি, সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে হিতুয়ারা খাতুন এবং গ্রন্থাগার সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম, প্রেস ও আইটি সম্পাদক তানিম তানভীর এবং সহকারী প্রেস ও আইটি সম্পাদক শাররী শক্তি এষা কমিটিতে স্থান পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে জেরিন আক্তার মিম, সুমাইয়া সুলতানা, সাহারা আক্তার সিথি, হাম্মাদ তালুকদার, মিজানুর রহমান, ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং রাশেদুল ইসলাম রাকিব পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থান পেয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ইয়াসিন আলী বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রায় দুই মাস পর দীর্ঘ আলোচনা ও সাংগঠনিক পর্যালোচনার মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যক্রমে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি আবাসিক হল থেকে সমান সংখ্যক প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এই কমিটি নিয়মিত প্রশিক্ষণ, আন্তঃহল ও জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে একটি সমৃদ্ধ বিতর্ক সংস্কৃতি প্রতিষ্ঠায় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আরটিভি/এসআর