images

দেশজুড়ে / রাজধানী

রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৯ এএম

রাজধানীর শ্যামপুরের চাঁদনী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, শ্যামপুরে চাঁদনী টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।