images

রাজধানী

হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ , ১০:১৭ এএম

রাজধানীর গুলিস্তানে পিকআপের ধাক্কায় আমিনুর ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। 

সোমবার (১০ জুন) রাতে হানিফ ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গুলিস্তানের দিকে নামার পথে হানিফ ফ্লাইওভারের ঢালে আমিনুর ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিনুরের। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন জড়ো হয়ে মারধর করেন পিকআপের চালককে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই মো. মাসুদ মিয়া জানান, আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। আর মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।