images

রাজধানী

অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু 

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ০২:২৯ পিএম

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া হাজতি মো. আমির হোসাইন (৩৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
 
বুধবার (১ অক্টোবর) রাতে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কারারক্ষী আরমান বলেন, রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির হোসাইন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, আমির হোসাইন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৮৫২৬/২৫। 

আরও পড়ুন
Web-Image6

খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢোকে আনার, অতঃপর...

তবে কোন মামলায় তিনি আটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি আরমান।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম