images

রাজধানী

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২:২১ পিএম

রাজধানীতে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. নুর ইসলাম (৪০)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায়। তিনি নির্মাণাধীন ভবনেই থাকতেন এবং দীর্ঘদিন ধরে রড মিস্ত্রির কাজ করছিলেন।

আরও পড়ুন
Web-Image4

ঢাকায় আ.লীগের ৮ নেতাকর্মী ধরা

নুর ইসলামের সহকর্মী শাকিল জানান, কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান নুর ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম