images

রাজধানী

ঢাকায় গাড়িচাপায় প্রাণ গেল নারীর

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ০৮:৫২ এএম

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image---Copy_20251027_115505169

উপকূলের খুব কাছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, রাতের মধ্যে হানবে আঘাত

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পোস্তগোলা ব্রিজের ওপর পড়ে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হুসাইন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/আরএ