images

রাজধানী

মহাখালীতে হঠাৎ ককটেল বিস্ফোরণ 

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ১১:১১ পিএম

‎রাজধানীর মহাখালীতে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।  

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর থেকে মহাখালী মামা মার্কেটের সামনে হঠাৎ একটি ককটেল নিক্ষেপ করা হয়, যা নিচে এসে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি আকস্মিক হওয়ায় কে বা কারা এটি নিক্ষেপ করেছে তা কেউ দেখতে পাননি। 

আরও পড়ুন
10e

২৬ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল সারওয়ার বলেন, মহাখালী মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

I

তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

আরটিভি/আইএম