images

রাজধানী

শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট অভিমুখে গণপদযাত্রা

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১১:২৪ এএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট অভিমুখে গণপদযাত্রা শুরু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘জনজোট বিপ্লবী মঞ্চ’ এ গণপদযাত্রা শুরু হয়।

এ সময় সংগঠনটির নেতাকর্মীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর’, ‘খুনী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

জানা গেছে, পদযাত্রাটি শাহবাগ থানার সামনে দিয়ে টিএসসি হয়ে হাইকোর্টের দিকে যাবে।

আরও পড়ুন
Web-Image

কঠোর নিরাপত্তা বলয়ে আদালতপাড়া, চার বাহিনীর কড়া অবস্থান ও তল্লাশি 

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় দেওয়া হবে। এই রায় ঘিরে আজ সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা কঠোর নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলেছে চার বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব)। আদালতপাড়ার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে কড়া অবস্থান নিয়েছেন তারা।

আরটিভি/আইএম