images

রাজধানী

৩২ নম্বর ভাঙার বুলডোজার রুখে দিলো সেনাবাহিনী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০১:৩৬ পিএম

দুটি বুলডোজারসহ কিছু তরুণ ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করলে রুখে দিয়েছে সেনাবাহিনী। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। এরপর ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন
Web_Image

রায় ঘোষণার আগে শেখ হাসিনার অডিও বার্তা 

এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।

তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা।

আরটিভি/এএ