মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৯:২৯ এএম
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন আসমত (৫০), জাহিদ হাসান মুন্না (২০), জিসান শান্ত (২৩), শাহিনুর ইয়ানূর শানু (৪৫), রুনা শিল্পী (৩৮), হাসান ওরফে বড় হাসান (৩৫), জুয়েল বুলেট (৩০), বাদন ফরাজী (২০), সুজন (২৭), জায়েদ বিন ইকবাল (৪৫), আখতারুজ্জামান (৪৩), জুয়েল (২৩), ফেরদৌস বারেক (২৫), আবু সাঈদ (২৯) ও মির্জা আদনান (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, রোববার (১৬ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম