images

রাজধানী

ঢাকায় হঠাৎ পিকআপ ভ্যানে তল্লাশি, অতঃপর...

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৮:২৯ এএম

রাজধানীতে ৬৬৪ বোতল (৪৯৮ লিটার) বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গুলশান এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১।

গ্রেপ্তারকৃতের নাম বিল্লাল হোসেন (৩৭)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চালতা বুনিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে বাড্ডার জোড়া খাম্বা এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মোহাম্মদ রাকিব হাসান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে গুলশান এলাকা হয়ে বাড্ডার দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা দ্রুত গুলশান এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে বিল্লাল হোসেন নামে একজনকে আটক করে র‌্যাব। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৬৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
09

কড়াইলের আগুনে সব হা‌রি‌য়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত মানুষ

তিনি আরও বলেন, আটক আসামি ও উদ্ধার করা মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

আরটিভি/আইএম