images

রাজধানী

কারওয়ান বাজারে আগুন

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৯:৩৮ পিএম

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন
Web_Image

ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আরটিভি/এফএ