images

রাজধানী

কাজ শেষে বাসায় ফেরা হলো না রকির, কী ঘটেছিল?

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৯:২৭ এএম

রাজধানীতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোররাতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের নাম মো. রকি (২৫)। তিনি বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন।

রকিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রানা বলেন, রকি পেশায় একজন শ্রমিক। তিনি রাতে একটি কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় রকি দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ভোররাত সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই।

আরও পড়ুন
8485415615

ঢাকায় যুবককে গুলি করে হত্যা

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহতের নাম ছাড়া বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানার চেষ্টা চলছে।

আরটিভি/আইএম