বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৯:১৪ এএম
রাজধানীতে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে র্যাবের কটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানানো হয়নি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, পল্টন এলাকা থেকে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরটিভি/আইএম