images

রাজধানী

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১১:২৬ এএম

রাজধানীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম তুলসী দাস (৬০)। তিনি সূত্রাপুরের ৩৯ নম্বর জাস্টিজ চার্চ রোড এলাকার প্রকাশ চন্দ্র দাসের ছেলে।

নিহতের ছেলে শুভদাস বলেন, গতকাল সন্ধ্যার দিকে আমার বাবা পায়ে হেঁটে সূত্রাপুরের উইজডম স্কুলের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।

আরও পড়ুন
mohammadpur

টাকা চুরির জন্য সন্দেহ করায় মা-মেয়েকে হত্যা

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সূত্রাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম